শিপিং ও রিটার্ন পলিসি
ডেলিভারি চার্জ
আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি:
- ঢাকার ভিতরে: ৳70
- ঢাকার বাইরে: ৳150
ডেলিভারি সময়
- ঢাকার ভিতরে: সাধারণত ১-২ কার্যদিবস
- ঢাকার বাইরে: সাধারণত ৩-৫ কার্যদিবস
প্রাকৃতিক দুর্যোগ, কুরিয়ার জটিলতা বা অন্যান্য অনিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে ডেলিভারিতে সামান্য বিলম্ব হতে পারে। এক্ষেত্রে আমরা আপনাকে ফোনে জানিয়ে দেব।
অর্ডার প্রক্রিয়া
অর্ডার সম্পন্ন করার পর আমাদের একজন প্রতিনিধি নিশ্চিতকরণের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। নিশ্চিত হওয়ার পর পণ্য কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠানো হবে।
রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালা
নিম্নলিখিত ক্ষেত্রে আপনি পণ্য ফেরত বা পরিবর্তনের অনুরোধ করতে পারবেন:
- ডেলিভারি করা পণ্যটি ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে
- ভুল পণ্য পাঠানো হলে
- পণ্যের সিল/মোড়ক আগে থেকে খোলা থাকলে
এই ধরনের সমস্যা হলে পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ফোনে বা ইমেইলে অভিযোগ জানাতে হবে, সাথে পণ্যের ছবি/ ভিডিও প্রমাণ সংযুক্ত করতে হবে। যাচাইয়ের পর পণ্য পরিবর্তন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবহৃত পণ্য, সিল ভাঙা পণ্য অথবা শুধুমাত্র মন পরিবর্তনের কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
ক্যাশ অন ডেলিভারি (COD)
পণ্য হাতে পাওয়ার পর আপনি ডেলিভারিম্যানকে মূল্য পরিশোধ করবেন। পণ্য গ্রহণের আগে প্যাকেজটি ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ
শিপিং বা রিটার্ন সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:
ফোন: 01886265731
ইমেইল: zaharahairoilbd@gmail.com